মানি লন্ডারিং মামলা : শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর - The News Lion

মানি লন্ডারিং মামলা : শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ নভেম্বর




ঢাকা প্রতিনিধি : মানি লন্ডারিং মামলায় জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।   


এর আগে, গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।   মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। 


বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।   একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। ওই ঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র‌্যাব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.